চারটি আলমারি ভেঙ্গে পাঁচ ভরি সোনার গহনা লুঠ
দি নিউজ লায়ন ; নদীয়ার শান্তিপুরে দুঃসাহসিক ডাকাতি। ৫ ভরি সোনার গয়না সহ লক্ষাধিক নগদ টাকা, এবং বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপর পুরসভার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের ভদ্রকালী বিশ্বাস পাড়ায়। বাড়ির মালিক বিপুল পাল জানান, তিনি পেশায় স্কুল শিক্ষক তার দুটি বাড়ি রয়েছে শান্তিপুরে।
গত বুধবার তিনি তাঁর অন্য বাড়িতে পরিবারের সকলকে নিয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁর পরিচারিকা তাকে ফোন করে জানান বাড়ির পিছনের দরজা খোলা রয়েছে। তিনি তড়িঘড়ি বিশ্বাস পাড়ার বাড়িতে এসে দেখেন গোটা বাড়ি লন্ডভন্ড। সিসি ক্যামেরা এবং কম্পিউটারের ভাঙ্গা অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। খোয়া গেছে হার্ডডিক্স। ভেতরে ঢুকে দেখেন নিচের তলার ঘরে তিনটে আলমারির দরজা খুলে সমস্ত জামাকাপড় নিচে পড়ে আছে। গয়নার বাক্স খোলা অবস্থায় পড়ে রয়েছে, এরপর দোতালার ঘরে গিয়ে দেখেন একই অবস্থা।
এমনকি বক্স খাটের পাল্লা ভেঙে সমস্ত গয়না চুরি হয়ে যায়, সেই সঙ্গে ব্যাংকের কাগজপত্র সহ নগদ লক্ষাধিক টাকা কিছুই নেই সবই চুরি করে চম্পট দেয় চোরের দল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। চুরি যাওয়া ঘটনাই শান্তিপুর থানায় ফোন করলে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে দেখে যায় পুরো বিষয়টি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment